এক দিনে উত্তরার দুই হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 6, 2026

ওসি খালিদ মনসুর বলেন, শনিবার সকালে উত্তরার বেঙ্গল হোটেলের ৯০৫ নম্বর কক্ষে লি শিং চিয়াং নামে এক চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের অন্য দুটি কক্ষে থাকা তিন চীনা নাগরিক বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেলটির পক্ষ থেকে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, একই সময়ে হোটেল মেরিনো থেকে চীনের আরেক নাগরিকের মরদেহ পাওয়া যায়। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ যাওয়ার আগেই তাঁকে উদ্ধার করে কেউ একজন এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/mv34gopi3n