নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-৬ আসনের সর্বস্তরের এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে—
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সম্প্রতি কুমিল্লার বিভিন্ন স্থানে চলমান অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগামীকাল থেকে কুমিল্লা-৬ আসনের কোনো অঞ্চলে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ নির্দেশ অমান্য করে কেউ অতি উৎসাহী হয়ে মাটি কাটার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নজরদারি চালানো, অবৈধ কর্মকাণ্ড চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এলাকাবাসীকে আইন মেনে চলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
শেষ বার্তা—
সকলকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা হলো।
প্রকাশক ও সম্পাদক : সুমন তানভীর
Copyright © 2026 প্রকাশ নিউজ. All rights reserved.