
রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও ছেলে–মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের লাশের সন্ধান পান এলাকাবাসী ও পুলিশ। । সিআইডি বলছে, ৩-৪ দিন আগে ডাকাতির পর গলায় রশি বা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল ও টাকাপয়সা রাখার স্থান ভাঙা পাওয়া যায়।
Source: https://www.prothomalo.com/bangladesh/district/rnpure-saabek-shiksskke-strii-chele-meyyesh-htyaa
প্রকাশক ও সম্পাদক : সুমন তানভীর
Copyright © 2026 প্রকাশ নিউজ. All rights reserved.