১৮৬১ সালে জন্ম নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে নতুন পরিচয় এনে দিয়েছেন। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ থেকে শুরু করে শিক্ষা ও শিল্পভাবনায় তাঁর অবদান আজও বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। ১৯৪১ সালের ২২ শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তাঁর সৃষ্টি এখনো সমানভাবে উচ্চারিত হয় মঞ্চে, সংগীতে ও মানুষের জীবনচর্চায়।
রবীন্দ্রনাথের শেষ দিকের সৃষ্টিগুলোর অন্যতম শ্রেষ্ঠ গীতিনাট্য ‘শ্যামা’। প্রেম, ন্যায়বোধ, অপরাধবোধ ও আত্মত্যাগের এক গভীর মানবিক এর কাহিনি। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র রাজদরবারের নর্তকী শ্যামা। এক বিদেশি বণিক বজ্রসেনকে ভালোবাসেন শ্যামা। কিন্তু মিথ্যা অভিযোগে বন্দী বজ্রসেনকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করতে চান তিনি। এর জন্য নিরপরাধ যুবক নিজের জীবন বিসর্জন দেয়। বজ্রসেন মুক্ত হয়ে যখন জানতে পারেন তাঁর মুক্তির পেছনে একজন নির্দোষ মানুষের আত্মবলিদান রয়েছে, তখন প্রেমের আনন্দ তাঁর কাছে ম্লান হয়ে যায় অপরাধবোধে। ব্যক্তিগত প্রেম, নৈতিক দায় এবং আত্মত্যাগের দ্বন্দ্বই নৃত্যনাট্যটিকে দিয়েছে অনন্য উচ্চতা। শ্যামা পরিণত হয়েছে কবির অন্যতম গভীর মানবিক বোধের রচনাগুলোর একটিতে।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/n57tujjdn3
প্রকাশক ও সম্পাদক : সুমন তানভীর
Copyright © 2026 প্রকাশ নিউজ. All rights reserved.