সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 7, 2026

শুভ সকাল। আজ ৭ সেপ্টেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নিজের বাসায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন সিফাত আবদুল্লাহ। ভিডিওতে তিনি দাবি করেন, ২ মাসে তাঁর প্রায় ১০ হাজার টাকার বিদ্যুৎ বিল দিতে হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির তদন্তেও ২ মাসের বিল ১০ হাজার টাকার বেশি দেখা গেছে। তবে বিলটি একটি মিটারের নয়, তিনটি মিটারের।

জরুরি সেবার বিল ও নির্ধারিত ফি পরিশোধে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকার তাৎক্ষণিক ঋণসুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের অর্থ নগদে তোলা যাবে না; সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে। এ-বিষয়ক নীতিমালা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

প্রথম সত্য হলো, শিশু যৌন নির্যাতন কোনো একটি ধর্ম, মতাদর্শ, শিক্ষাপদ্ধতি বা প্রতিষ্ঠানের একচেটিয়া সমস্যা নয়। পরিবার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনসহ নানান জায়গায় এটি ঘটে। অতএব কওমি মাদ্রাসাকে স্বভাবগতভাবে অপরাধপ্রবণ প্রতিষ্ঠান বলা যেমন অন্যায়, তেমনি কওমি মাদ্রাসার ভাবমূর্তিকে সামনে রেখে সমস্যাটি অস্বীকার করাও বিপজ্জনক।

ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত পিকঅ্যাক্স পর্বতের স্থানীয় নাম কুহ-ই কোলাং গাজলা। এটির অবস্থান রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। গত বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা থাইল্যান্ডের ওপাল সুচাতা তাঁকে মুকুট পরিয়ে দেন। কোন প্রশ্নের উত্তর দিয়ে ফাইনালে ছয়জনের মধ্য থেকে মুকুট জিতলেন জোহেইরি মোলা?

Source: https://www.prothomalo.com/bangladesh/25zt29q71y