ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে সংগঠনটির কর্মীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সমাবেশে সরকারকে গণভোটের ব্যবস্থা এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান।
রাজধানীর শাহবাগে শুক্রবার শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ছাত্রসমাবেশ হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।