সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 2, 2026

অ্যান্ডা ফিলিপ গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন অ্যান্ডা ফিলিপ।

অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। তিনি জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/82hbx1a54r