সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: প্রকাশ ডেস্ক
প্রকাশ: September 28, 2026

সাংবাদিকদের ক্ষেত্রে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্রয়োগ চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া এ আইনের আওতায় কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে এবং গ্রেফতারের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।