চ্যালেঞ্জ কাপ হচ্ছে না, কারণ আবাহনী–কিংসের নিষেধাজ্ঞা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 17, 2026

২১ আগস্ট শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু ‘সুপার কাপ’ আদলের যে চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর কথা ছিল, সেটি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটিতে খেলার কথা ছিল গত মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও লিগ রানার্সআপ আবাহনী লিমিটেডের। ফিফার নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী এখনো ফুটবলার নিবন্ধন শুরু করতে পারেনি।‎

আজ বিকেলে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে চ্যালেঞ্জ কাপ না হওয়ার খবর জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ‎বাফুফে সভাপতি বলেন, ‘২১ আগস্টে চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করব। এরপর সিদ্ধান্ত নেব। ফেডারেশন কাপ ও লিগ পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছা আছে।’

Source: https://www.prothomalo.com/sports/football/9qmd8l010g