রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। রোববার রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহ জাহান প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/kb7nvzfgzo