কলা—বাগান থেকে বাজারে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 30, 2026

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন গ্রামে প্রচুর কলার বাগান রয়েছে। সেখানে উৎপাদিত কলা দেশের নানা প্রান্তে চলে যায়। বাগানিরা গাছ থেকে পুষ্ট কলার কাঁদি পেরে আনেন। খেত থেকেই সেসব কলা বিক্রি হয়ে যায়। কিছু কলার কাঁদি নেওয়া হয় স্থানীয় বাজারগুলোয়। সেখান থেকে পাঠানো হয় নানান জায়গায়। শিবগঞ্জ আর মোকামতলার বিভিন্ন গ্রাম ঘুরে কলার বাগান থেকে বাজারে যাত্রার ছবিগুলো সম্প্রতি তোলা।

Source: https://www.prothomalo.com/photo/bangladesh/4ezd2xvtpy