ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, পায়ের রগ কেটে ফেলার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 24, 2026

কিশোরগঞ্জের ভৈরবে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলামীন সৈকতকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব বাজার এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাকে মাথায় কুপিয়ে জখম করে এবং একটি পায়ের রগ কেটে দেয়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রিকশাযোগে চন্ডিবের সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে প্রচুর সংখ্যক গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা পৌঁছেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। এ ঘটনার পর ভৈরব শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, পায়ের রগ কেটে ফেলার ভৈরব প্রতিনিধি