
রাজধানীর মিরপুরে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আনোয়ারির মেয়ের জামাই কামরানকে আটক করেছে পুলিশ। আজ রাত সাড়ে ১১টায় রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক কামরান পল্লবীর মিল্লাত ক্যাম্পের সবচেয়ে বড় মাদকসম্রাজ্ঞী আনোয়ারির মেয়ের জামাই। দীর্ঘদিন ধরে তিনি মিল্লাত ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এর আগে ২০২০ সালে রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে কোটি টাকা মূল্যের এক কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ পল্লবীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনোয়ারীকে গ্রেপ্তার করেছিল র্যাব। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আনোয়ারী গ্রেপ্তারের পর তার মেয়ের জামাই কামরান ওই মাদক সাম্রাজ্যের হাল ধরেন বলে অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক কামরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।