‘২ লাখ কর্মী নেওয়া’-সংক্রান্ত প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 3, 2026

ফাহমি ফাদজিলের ভাষ্যমতে, ‘বিষয়টি নিয়ে আমি মানবসম্পদমন্ত্রীর (রামানান) সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়।…আমি যত দূর বুঝেছি, ওই বক্তব্য একজন প্রতিমন্ত্রী দিয়েছেন। তাই এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’

ফাহমি ফাদজিল সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত ওই খবর নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। খবরে বাংলাদেশের এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে উদ্ধৃত করে বলা হয়েছিল, আগামী ছয় মাসে মালয়েশিয়া প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। শাহে আলম বলেন, মালয়েশীয় কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানির মাধ্যমে ধাপে ধাপে এসব কর্মী নিয়োগ করা হবে। সেপ্টেম্বরের শেষে এই প্রক্রিয়া শুরু হয়ে ছয় মাসের মধ্যে শেষ হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/yy8romjdz8