
দীর্ঘদিন ধরেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেলের কথা শোনা যাচ্ছে। এর মাঝেই ভাইরাল হলো ৮০ দশকের সিনেমার গান। জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো এই গানের কথায় কী আছে?
আলোচনায় আসা গানটি হলো ‘তুমি আমার জীবন’। এই গানের ‘কেউ জানে না’ কথাগুলো ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় এই গান গেয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটি আলোচিত ‘অবুঝ হৃদয়’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল।
এই পে–স্কেল ঘিরে আলোচনা কবে চূড়ান্ত হচ্ছে সেই প্রশ্ন অজানাই রয়ে যাচ্ছে। বরং আলোচনায় জায়গা পাচ্ছে কবে? এই ‘কবে’ প্রশ্নের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো বাংলা সিনেমার গানটি। ফারুক সাকিব নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিইন এই খবর প্রকাশ পায়।’
ইউটিউবে গানটি দেখা হয়েছে ১৮ মিলিয়ন। এটি সিনেমার আলোচিত গান। সেই গানের ১৪ সেকেন্ডের ভিডিওতে জাফর ইকবাল-ববিতার ঠোঁট মেলানো অনেকেই পছন্দ করেছেন। ‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর এই গানের কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/4qahfg4shv